মঙ্গলবার হাইলাকান্দিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হাইলাকান্দি (অসম), ৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : ২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের চূড়ান্ত তালিকা আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় জেলাশ
মঙ্গলবার হাইলাকান্দিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


হাইলাকান্দি (অসম), ৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : ২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের চূড়ান্ত তালিকা আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করা হবে।

জেলার রাজনৈতিক দলগুলির পদাধিকারীদেরকে বেলা ১২টায় প্রস্তাবিত সভায় উপস্থিত থাকতে প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande