দিল্লির নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিযুক্ত হলেন আইএএস অশোক কুমার
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস)-এর আধিকারিক অশোক কুমারকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে নিযুক্ত করল নির্বাচন কমিশন। তিনি বর্তমান সিইও আর এলিস ভাজ-এর স্থলাভিষিক্ত হবেন। নির্বা
দিল্লির নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিযুক্ত হলেন আইএএস অশোক কুমার


নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস)-এর আধিকারিক অশোক কুমারকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে নিযুক্ত করল নির্বাচন কমিশন। তিনি বর্তমান সিইও আর এলিস ভাজ-এর স্থলাভিষিক্ত হবেন।

নির্বাচন কমিশনের সোমবারের আদেশ অনুযায়ী, দিল্লি সরকারের সঙ্গে আলোচনার পর ২০০৬ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের আধিকারিক অশোক কুমারের নামে সিলমোহর দেওয়া হয়েছে। এই নিয়োগ তাঁর দায়িত্বভার গ্রহণের দিন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

কমিশন নির্দেশ দিয়েছে যে, অশোক কুমারকে অবিলম্বে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, দায়িত্বভার গ্রহণের আগে তাঁকে দিল্লি সরকারের অধীনে থাকা অন্য সমস্ত পদের দায়িত্ব ত্যাগ করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করার সময় তিনি অন্য কোনও অতিরিক্ত দায়িত্ব সামলাতে পারবেন না; তবে তাঁকে রাজ্য সচিবালয়ে নির্বাচন বিভাগের ইন-চার্জ সচিব হিসেবে মনোনীত করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande