
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভায় বিরোধীদের হট্টগোল অব্যাহত। তুমুল হট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন। শুধুমাত্র সদনের ভিতরে নয়, বাইরেও এদিন বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দলের সাংসদরা। সংসদের মকর দ্বারের সামনে 'তোমরা আমাদের বরখাস্ত করতে পারো, কিন্তু আমাদের চুপ করাতে পারবে না' লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন সাসপেন্ড হওয়া বিরোধী দলের সাংসদরা।
এদিকে, নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে সোমবারও বৈঠকে বসেন কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরা। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কার্যালয়ে 'ইন্ডি' জোটের ফ্লোর নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বৈঠকে উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ