সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে শিলিগুড়িতে বিজেপির অবস্থান বিক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি
শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারি (হি. স.) ও: সিভিক ভলান্টিয়ারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পা
সিভিক মৃত্যু


শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারি (হি. স.) ও: সিভিক ভলান্টিয়ারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি। বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ দলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা। বিজেপির অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপ ও প্রশাসনিক গাফিলতির জেরেই ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়।জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে এসেছিলেন। অভিযোগ, রবিবার রাতে ক্যাম্পে অসুস্থ হয়ে পড়লেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সহকর্মীদের দাবি, সময়মতো হাসপাতালে নিয়ে গেলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব ছিল। এই ঘটনার প্রতিবাদে প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়াররাও ক্ষোভ প্রকাশ করেন এবং ক্যাম্পে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোর অভাবের অভিযোগ তোলেন। বিক্ষোভকারীরা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande