চুঁচুড়ায় বিজেপির 'পরিবর্তন যাত্রা'কে কটাক্ষ অসিত মজুমদারের, পালটা 'বিকাশ যাত্রা'র ডাক তৃণমূলের
হুগলি, ১০ মার্চ (হি.স.): হুগলি জেলার চুঁচুড়ায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ‘পরিবর্তন যাত্রা’কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার এবং বিজেপি নেতৃত্বের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। মঙ্গলবার বিজেপির এই যাত্রাকে তীব্র কটাক্ষ করে পাল্টা ‘উ
চুঁচুড়ায় বিজেপির 'পরিবর্তন যাত্রা'কে কটাক্ষ অসিত মজুমদারের, পালটা 'বিকাশ যাত্রা'র ডাক তৃণমূলের


হুগলি, ১০ মার্চ (হি.স.): হুগলি জেলার চুঁচুড়ায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ‘পরিবর্তন যাত্রা’কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার এবং বিজেপি নেতৃত্বের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। মঙ্গলবার বিজেপির এই যাত্রাকে তীব্র কটাক্ষ করে পাল্টা ‘উন্নয়ন যাত্রা’ বা ‘বিকাশ যাত্রা’ বের করার ঘোষণা করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

বিধায়ক দাবি করেন, সম্প্রতি চুঁচুড়া বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রায় যে সমস্ত যানবাহন দেখা গিয়েছে, তার অধিকাংশই উত্তর প্রদেশ থেকে আনা হয়েছিল। তিনি বিদ্রুপ করে বলেন, “বাংলায় কি গাড়ির আকাল পড়েছে? চুঁচুড়ায় কি গাড়ি নেই যে উত্তর প্রদেশ থেকে গাড়ি আনতে হচ্ছে? এতেই বিজেপির শোচনীয় অবস্থা বোঝা যাচ্ছে।” তাঁর আরও অভিযোগ, এই যাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল নগণ্য। রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকলেও মানুষের ভিড় ছিল অত্যন্ত কম।

বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে অসিত মজুমদার ঘোষণা করেন যে, আগামী ২২ মার্চ চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ‘বিকাশ যাত্রা’ বের করা হবে। তাঁর দাবি, সেদিনই সাধারণ মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা কার পাশে আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের সমর্থন কতটা অটুট।

অন্যদিকে, বিধায়কের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা সুরেশ সাউ। তিনি পালটা প্রশ্ন তুলে বলেন, “ভারতের যেকোনও রাজ্যের গাড়ি যেকোনও জায়গায় চলতেই পারে। বিধায়ক কী বলতে চান যে এখানে পাকিস্তান বা বাংলাদেশের গাড়ি চলবে?” বিজেপি নেতৃত্বের দাবি, শুধু চুঁচুড়া নয়, গোটা রাজ্যের মানুষই তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার মনস্থির করে ফেলেছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande