
নদিয়া, ১০ মার্চ (হি.স.) : “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উদ্দেশে বলেছেন—যদি একটি বিশেষ সম্প্রদায় তাদের ঘিরে ফেলে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে।” মঙ্গলবার নবদ্বীপ বিভাগে এক জনসভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এ কথা বলেন।
মুখ্যমন্ত্রীর একটি সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগের পাশাপাশি রাহুলবাবু ঘোষণা করেন, বাংলায় একটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীও থাকতে দেওয়া হবে না।
একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা প্রতিটি শরণার্থীর সুরক্ষা দেবে বিজেপি। বিজেপি প্রতিটি ভারতীয় নাগরিকের পাশে রয়েছে এবং তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।
শমীকবাবু বলেন, বিজেপি হিন্দু শরণার্থী ভাইবোনদের আশ্বস্ত করেছে যে বিরোধীদের প্রচারে বিভ্রান্ত না হতে। বিজেপি শাসনে কোনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। বরং আইনের বিধান অনুযায়ী প্রতিটি শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপির শাসনে তারা নিজেদের বাড়িতেই নিরাপদ থাকবেন।
এ দিন প্রতিটি বিভাগে অনুষ্ঠিত বিজেপি-র সভাগুলিতে নেতারা পুনরায় পরিষ্কার করে জানিয়ে দেন - পশ্চিমবঙ্গে তারা সরকার গঠন করার পর রাজ্যকে সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশমুক্ত করা হবে। প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে, নিশ্চিত করা হবে যাতে পশ্চিমবঙ্গে একজনও অবৈধ অনুপ্রবেশকারী না থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত