লামডিং-বদরপুর পাহাড়লাইনে ট্রেনের নীচে পড়ে এক ব্যক্তির মৃত্যু
হাফলং (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড়লাইনে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পাহাড় লাইনের দাওটুহাজা এবং ফাইডিং রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ৭৯/৩-৪ কিলোমিটার এলাকায়। রেল পু
লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেনের নীচে পড়ে এক ব্যক্তির মৃত্যু


হাফলং (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড়লাইনে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পাহাড় লাইনের দাওটুহাজা এবং ফাইডিং রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ৭৯/৩-৪ কিলোমিটার এলাকায়।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান অনুমানিক ৫৫ বছরের এক ব্যক্তি। ট্রেনের নীচে কাটা পড়ে নিহত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট এবং টি-শার্ট।

এদিকে মাইবাং মহকুমার প্ৰশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ৭২ ঘণ্টা শনাক্তকরণের জন্য হাফলং সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande