পাথারকান্দিতে ৩৬ হাজারের বেশি সুবিধাভোগীকে অরুণোদয়-এর টাকা
পাথারকা‌ন্দি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : রাজ্য সরকা‌রের পূর্ব ঘোষণা অনুসা‌রে মঙ্গলবার গোটা রা‌জ্যের প্রায় ৪০ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার মাসের অরুণোদয় ৩.০-এর টাকা এবং বিহুর বোনাস হিসাবে অতিরিক্ত চার হাজার টাকা সহ মোট নয় হাজার টাকা ক‌রে
পাথারকান্দিতে ৩৬ হাজারের বেশি সুবিধাভোগীকে অরুণোদয়-এর টাকা


পাথারকা‌ন্দি (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : রাজ্য সরকা‌রের পূর্ব ঘোষণা অনুসা‌রে মঙ্গলবার গোটা রা‌জ্যের প্রায় ৪০ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার মাসের অরুণোদয় ৩.০-এর টাকা এবং বিহুর বোনাস হিসাবে অতিরিক্ত চার হাজার টাকা সহ মোট নয় হাজার টাকা ক‌রে হস্তান্তর করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার ৩৬,১৫৯ জন সুবিধাভোগী লাভা‌ম্বিত হন। এদিন সকাল নয়টায় অসমের অৰ্থমন্ত্ৰী অজন্তা নেওগের উপস্থিতিতে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা ভার্চুয়ালি এই বৃহৎ ধনরাশি সুবিধাভোগীর জন্য উন্মুক্ত করে দেন।

এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে এদিন পাথারকান্দির বিভিন্ন জিপিতে একা‌ধিক সভা অনু‌ষ্ঠিত হয়েছে। তৃ‌তীয় ধা‌পে এবা‌রের অরু‌ণোদয় প্রক‌ল্পে ম‌হিলা‌দের পাশাপা‌শি একাংশ দুস্থ ও বিশেষভাবে সক্ষম পুরুষ‌দেরও এই মহতী প্রক‌ল্পের আওতায় আনা হ‌য়ে‌ছে।

এদিন সম‌ষ্টির বিধায়ক তথা রা‌জ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির কানাইনগর জিপিতে উপ‌স্থিত থে‌কে মহিলা সবলীকরণের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানি‌য়ে সক‌লের প্রতি রাজ্য সরকা‌রের শু‌ভেচ্ছা বার্তা জ্ঞাপন ক‌রেন। লোয়াইরপোয়া ব্লকের ঝেরঝেরি জিপিতেও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস। তিনি এই মহতি উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন নোডাল অফিসার সুজয় দাস, জি‌পি সভা‌নেত্রীর প্রতিনিধি জাকির আহমেদ, জিপি উপ-সভাপতি ইকবাল হোসেন সহ সকল বি‌ভিন্ন গ্রুপ সদস্য সদস্যা ও এলাকার বিশিষ্ট নাগ‌রিকবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande