বুদবুদের সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতী ঘোষের
দুর্গাপুর, ১০ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বুদবুদ বাজারে এক জনসভার আয়োজন করা হয়। সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্
বুদবুদের সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতী ঘোষের


দুর্গাপুর, ১০ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বুদবুদ বাজারে এক জনসভার আয়োজন করা হয়। সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন বিজেপি নেত্রী ও প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষ।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতা-কর্মী। বক্তব্য রাখতে গিয়ে ভারতী ঘোষ বলেন, একসময় ‘সোনার বাংলা’ উন্নয়নের দিক থেকে দেশের পথপ্রদর্শক ছিল, কিন্তু বর্তমানে রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যে শিল্প বন্ধ হয়ে যাওয়া এবং বহু যুবকের কর্মসংস্থানের সমস্যার প্রসঙ্গও তোলেন বিজেপি নেত্রী।

এছাড়া তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের নীতির সমালোচনা করেন এবং সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর নিরাপত্তা সম্পর্কেও মন্তব্য করেন তিনি।

এদিনের সভা থেকে বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande