
হাফলং (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ডিমা হাসাও জেলায় অরুণেদয় ৩-০-এর অধীনে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৯ হাজার টাকা প্রেরণ করা হয়েছে। রাজ্যের অন্যান্য অংশের মতো ডিমা হাসাও জেলায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন ২৮টি নির্বাচন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে হাফলং লালফিল্ডে অরুণোদয় ৩-০ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। তাছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন ও ডিমা হাসাওয়ের জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে।
এদিকে এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ৯ হাজার টাকা ডাইরেক্ট ট্রান্সফার করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের অধীনস্থ ২৮টি নির্বাচন কেন্দ্রে অরুণোদয় ৩-০-এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিমা হাসাও জেলায় মোট ২৯ হাজার ৮৩২ জন সুবিধাভোগী এই অরুণোদয় প্রকল্পে উপকৃত হয়েছেন। রাজ্যে প্রায় ৪০ লক্ষ সুবিধাভোগী অরুণোদয় প্রকল্পের আওতায় এসেছেন। এর মধ্যে বিশেষ ভাবে সক্ষম পুরুষরা রয়েছেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, অরুণোদয় ৩-০ প্রকল্পে হাফলঙে সাড়ে তিন হাজার সুবিধাভোগীর অ্যাকাউন্টে ৯ হাজার টাকা করে অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব