কুকি জনগোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতি আহ্বান
হাফলং (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : কুকি জনগোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য অসম সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কুকি ইনপি অসম। আজ মঙ্গলবার হাফলঙে এক সাংবাদিক সম্মেলন করে কুকি ইনপির সহ-সভাপতি ডেম্পু থাংগিউ কুকি জনগোষ্ঠীর দীর্ঘদিনের আকা
সাংবাদিক সম্মেলনে কুকি ইনপির সহ-সভাপতি ডেম্পু থাংগিউ


হাফলং (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : কুকি জনগোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য অসম সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কুকি ইনপি অসম।

আজ মঙ্গলবার হাফলঙে এক সাংবাদিক সম্মেলন করে কুকি ইনপির সহ-সভাপতি ডেম্পু থাংগিউ কুকি জনগোষ্ঠীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কুকি কল্যাণ ও উন্নয়ন পরিষদ গঠনের দাবি পূরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, কুকি জনগোষ্ঠীর মানুষ ঐতিহাসিকভাবে ডিমা হাসাও এবং কার্বি আংলংয়ের মতো পার্বত্য জেলাগুলির গঠন ও উন্নয়নে অবদান রেখেছে বলে স্মরণ করিয়ে দিয়ে ডেম্পু থাংগিউ বলেন, অসমের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্তের আমলে কুকি উপজাতি আঞ্চলিক পরিষদের পূর্বের দাবি নীতিগতভাবে গৃহীত হয়েছিল এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবং অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের আমলে ২০১২ সালে কুকি উগ্রপন্থী সংগঠনগুলির সঙ্গে স্বাক্ষরিত সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তির আওতায় কুকি জঙ্গি সংগঠনগুলি তাদের পূর্বের দাবি থেকে সরে এসে কুকি কল্যাণ উন্নয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছিল বলে মন্তব্য করে কুকি ইনপি অসমের সহ-সভাপতি ডেম্পু থাংগিউ রাজ্য সরকারের কাছে আসন্ন নির্বাচনের আগে কুকি কল্যাণ উন্নয়ন পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা করার আবেদন জানিয়ে তিনি বলেন রাজ্য সরকার কুকি জনগোষ্ঠী আশা আকাঙ্ক্ষা পূরণে পদক্ষেপ গ্রহণ করলে অসমের পার্বত্য জেলাগুলিতে নিঃসন্দেহে ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আস্থা জোরদার করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন ডেম্পু থাংগিউ।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুকি ইনপি অসমের সভাপতি এইচ হাওলাই, সাধারণ সম্পাদক এলকে হেংনা, কুকি উইমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক নেম চংলই, কুকি স্টুডেন্টস অর্গেনাইজেশন ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি জেমস ডুঙ্গেল প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande