“তৃণমূল সরকারের অবসান ঘনিয়ে এসেছে”, দাবি শমীকের
পূর্ব বর্ধমান, ১০ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘনিয়ে এসেছে। বর্ধমানের মাটি ঐতিহাসিকভাবে পরিবর্তনের মাটি। মঙ্গলবার বর্ধমান বিভাগে এক সভায় নিজের বক্তব্যে বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।” সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে হুমকি দিয়েছেন।”

তিনি বলেন, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের নেতারা জনসংখ্যার বিভাজনের কথা তুলে ধরে হুমকি দিচ্ছেন, যে যেখানে হিন্দুরা ৩০ শতাংশ এবং মুসলমানরা ৭০ শতাংশ, সেখানে তাদের মেরে ভাগীরথীর জলে ফেলে দেওয়া হবে। তিনি রাজ্যের মন্ত্রীর কথাও উল্লেখ করেন, “যিনি উর্দু ভাষায় কথা বলা বাংলার স্বপ্ন দেখেন এবং নিজের কেন্দ্রের একটি অংশকে ‘মিনি পাকিস্তান’ বলে উল্লেখ করেছিলেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande