
তেল আবিব, ১০ মার্চ (হি.স.): ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধের আবহে তেল আবিবে তাদের দফতর বন্ধ করে দিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা মেটা। সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটস্যাপ এবং ইনস্টাগ্রামের মালিকানাধীন এই তথ্যপ্রযুক্তি সংস্থার তেল আবিবের দফতরে প্রায় হাজার জন কর্মচারী কাজ করেন। সংস্থার তরফে একটি বার্তার মাধ্যমে কর্মচারীরা দফতর বন্ধ হওয়ার বিষয়টি জানতে পেরেছেন। সংস্থাটি জানিয়েছে, যে সব কর্মচারীর নিরাপদ আশ্রয়স্থল নেই, তাঁদের জন্য টানা পাঁচ দিন পর্যন্ত হোটেলে থাকার ব্যবস্থা করা হবে।
মেটা ২০১৩ সালে তেল আবিবের দফতরটি খোলে, যার মূল লক্ষ্য ছিল গবেষণা ও উন্নয়ন কাজ। ওই দফতরে অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)-র পণ্য তৈরি করা হয় বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ