ফটিকরায়ে টিএসআর জওয়ানের বাড়িতে চুরি
কুমারঘাট (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক টিএসআর জওয়ানের বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জা
দুঃসাহসিক চুরি


কুমারঘাট (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক টিএসআর জওয়ানের বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা যায়, ফটিকরায় থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টিএসআর জওয়ান প্রণয় রুদ্রপালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওইদিন দুপুরে পরিবারের সকলেই পার্শ্ববর্তী তরণীনগর এলাকায় এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত প্রায় দশটা নাগাদ বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের আলমারি ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পেছনের দরজা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে। আলমারি ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা সহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বাড়িতে ভিড় করেন। স্থানীয় বাসিন্দা জগৎ দাস জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে আসেন এবং দেখতে পান দরজা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ পৌঁছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জনবহুল এলাকায় সন্ধ্যায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চুরির সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande