মুখ্যমন্ত্রীর ‘কমিউনিটি’ মন্তব্যের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ, শামিল শঙ্কর ঘোষ
শিলিগুড়ি, ১১ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কমিউনিটি’ বা সম্প্রদায় সংক্রান্ত কথিত একটি মন্তব্যের প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিন গেরুয়া শিবিরের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র হাশমি চকে এ
মুখ্যমন্ত্রীর ‘কমিউনিটি’ মন্তব্যের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ, শামিল শঙ্কর ঘোষ


শিলিগুড়ি, ১১ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কমিউনিটি’ বা সম্প্রদায় সংক্রান্ত কথিত একটি মন্তব্যের প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিন গেরুয়া শিবিরের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র হাশমি চকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মী ও সমর্থকরা হাতে দলীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সরব হন। প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেককেই গলায় কালো কাপড় বেঁধে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ–সহ দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা।

প্রতিবাদ সভা থেকে বিধায়ক শঙ্কর ঘোষ কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাঁকে পদত্যাগ করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন শিলিগুড়ি শহরে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande