কলকাতায় আসছেন রাজ্যপাল আর এন রবি, কাল শপথ গ্রহণ অনুষ্ঠান
কলকাতা, ১১ মার্চ (হি.স.) : রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছেন ভারপ্রাপ্ত নতুন রাজ্যপাল শ্রী আর.এন. রবি । নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি কলকাতায় পৌঁছান, যেখানে তাঁকে রাজ্য সর
আর এন রবি


কলকাতা, ১১ মার্চ (হি.স.) : রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছেন ভারপ্রাপ্ত নতুন রাজ্যপাল শ্রী আর.এন. রবি ।

নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি কলকাতায় পৌঁছান, যেখানে তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার লোকভবনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

প্রাক্তন রাজ্যপাল ডঃ সি.ভি. আনন্দ বোস তাঁর কার্যকাল শেষ হওয়ার আগেই গত ৫ মার্চ আকস্মিক দিল্লি সফরে গিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ইস্তফাপত্র গ্রহণ করার পরপরই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে আর.এন. রবির নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ১৯৭৬ সালের কেরল ক্যাডারের এই প্রাক্তন আইপিএস অফিসার প্রশাসনিক মহলে অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত। অতীতে তিনি কেন্দ্রীয় আইবি এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরামর্শদাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এছাড়া মেঘালয় ও তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande