হিমাচলে তুষারপাত, স্বস্তির বৃষ্টি শ্রীনগর-সহ কাশ্মীরজুড়ে
শিমলা ও শ্রীনগর, ১১ মার্চ (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে যখন ধীরে ধীরে গরম বাড়ছে। এমন সময়ে নতুন করে তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে। রাজ্যের লাহুল-স্পিতিতে উঁচু পাহাড়ি এলাকায় আজ তুষারপাত হয়। বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। বেড়েছে শীতের আমেজ। নতুন করে তু
হিমাচলে ফের বদলাবে আবহাওয়া, ২৭-২৮ ফেব্রুয়ারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস


শিমলা ও শ্রীনগর, ১১ মার্চ (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে যখন ধীরে ধীরে গরম বাড়ছে। এমন সময়ে নতুন করে তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে। রাজ্যের লাহুল-স্পিতিতে উঁচু পাহাড়ি এলাকায় আজ তুষারপাত হয়। বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। বেড়েছে শীতের আমেজ। নতুন করে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকরা।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে বুধবারও বৃষ্টি হয়েছে। শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের ফলে ফিরেছে শীতের আমেজ। ভূস্বর্গের পাহাড়ি এলাকায় রয়েছে তুষারপাতেরও সম্ভাবনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande