হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা সভা
হাইলাকান্দি (অসম), ১১ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে। এ উপলক্ষ্যে আজ বুধবার জেলাশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন নির্বাচনী সেলের প্রস্তুতি পর্যালোচনা করতে একাধিক সভা অনুষ্
আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত হাইলাকান্দি জেলা প্রশাসনের প্রস্তুতি সভা


হাইলাকান্দি (অসম), ১১ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে। এ উপলক্ষ্যে আজ বুধবার জেলাশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন নির্বাচনী সেলের প্রস্তুতি পর্যালোচনা করতে একাধিক সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত দফায় দফায় অনুষ্ঠিত এই বৈঠকগুলিতে বিভিন্ন সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নির্বাচনী দায়িত্ব, কর্মপরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত বিভিন্ন সেলের কার্যক্রমও এদিন পর্যালোচনা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনগুলিতে প্রস্তুতি আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande