পরিবর্তন যাত্রা ঘিরে আরামবাগে রাজনৈতিক তরজা, পাল্টা সভায় বিজেপিকে আক্রমণ তৃণমূলের
আরামবাগ, ১১ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরামবাগ মহকুমায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আরামবাগ মহকুমায় প্রবেশ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিবর্তন যাত্রাকে ঘিরে বিজেপির আয়োজিত পথসভা থে
পরিবর্তন যাত্রা ঘিরে আরামবাগে রাজনৈতিক তরজা, পাল্টা সভায় বিজেপিকে আক্রমণ তৃণমূলের


আরামবাগ, ১১ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরামবাগ মহকুমায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আরামবাগ মহকুমায় প্রবেশ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিবর্তন যাত্রাকে ঘিরে বিজেপির আয়োজিত পথসভা থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। বুধবার আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় দলের উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতাদের দাবি, পরিবর্তন যাত্রার সভা থেকে পঞ্চায়েত প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করা হয়েছে। তাদের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থির করার চেষ্টা করছে।

সভায় বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলের এক নেতা বলেন, বাইরে থেকে এসে আরামবাগের মানুষের সম্পর্কে মন্তব্য করার আগে এই এলাকার ইতিহাস ও সামাজিক বাস্তবতা জানা প্রয়োজন।

স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা হলে তার রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।

এদিনের সভা থেকে এসআইআর প্রসঙ্গেও সরব হয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় অযথা আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। দলের দাবি, সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে।

তৃণমূলের আরও দাবি, গত কয়েক বছরে আরামবাগ মহকুমায় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। এই উন্নয়নকে আড়াল করতেই বিজেপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, পরিবর্তন যাত্রাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলছে। তাদের মতে, আগামী নির্বাচনে সরকার পরিবর্তনের সম্ভাবনায় তৃণমূল অস্বস্তিতে পড়েছে বলেই এই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সব মিলিয়ে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই পরিবর্তন যাত্রাকে ঘিরে আরামবাগ মহকুমায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট যত এগিয়ে আসবে, ততই পাল্টাপাল্টি কর্মসূচি ও রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande