পাথারকান্দিতে ৮০ লক্ষাধিক টাকার ইয়াবা সহ গ্ৰেফতার ব্যক্তি জেল হেফাজতে
পাথারকান্দি (অসম), ১১ মাৰ্চ (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে প্রায় ৮০ লক্ষ টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি বড়ো এ খবর দিয়ে জানান, গোপন তথ্যের ভিত্ত
মাদক ইয়াবা সহ গ্ৰেফতার জাহেদ আহমেদ


পাথারকান্দি (অসম), ১১ মাৰ্চ (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে প্রায় ৮০ লক্ষ টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি বড়ো এ খবর দিয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে আট হাজারটি ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবাগুলির কা‌লোবাজারি মূল্য ৮০ লক্ষা‌ধিক টাকা হবে। মাদক পাচারের অভিযোগে প‌শ্চিম হাফা‌নিয়া গ্রা‌মের বাসিন্দা বছর ৩৪-এর জাহেদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বড়ো জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে তাঁর নেতৃত্বে পুলিশের দল চেরাগি সংলগ্ন এলাকায় ওৎ‌ পেতে ব‌সে। এক সময় জা‌হেদ আহমেদ পা‌য়ে হেঁটে সড়ক দিয়ে যাচ্ছিল। পু‌লি‌শ দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া ক‌রে পুলিশ ধ‌রে ফে‌লে। তার ব্যাগে তালাশি করে উদ্ধার করা হয় আট হাজারটি ইয়াবা ট্যাবলেট।

তাকে নিয়ে আসা হয় থানায়। থানায় গোটা রাত জেরা ক‌রে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার ধৃত জা‌হেদ আহমেদকে শ্রীভূমি জেলা সদরে মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। শুনানি শেষে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নি‌র্দেশে তাকে শ্রীভূমি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande