বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা
কলকাতা, ১১ মার্চ (হি.স.): শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর। বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদি
আবহাওয়া


কলকাতা, ১১ মার্চ (হি.স.): শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর।

বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আর এই বৃষ্টি দুর্যোগ কাটতেই দক্ষিণে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রবিবার দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস।

বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই সকলকে সাবধানে থাকার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande