দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তার একাংশ ভেঙে বিপত্তি
পূর্ব বর্ধমান, ১১ মার্চ (হি.স.): দিন কয়েক ধরেই ফাটল দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেই ফাটল বাড়তে থাকে। আর তা থেকে বুধবার সকালে প্রথমে গার্ডওয়ালের একাংশ ধসে পড়ে। কিন্তু তার উপর দিয়েই বিপজ্জনক ভাবে গাড়ি যাতায়াত করছিল। তার পরেই পূর্ব বর্ধমান জেলার মেমারিতে
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তার একাংশ ভেঙে বিপত্তি


পূর্ব বর্ধমান, ১১ মার্চ (হি.স.): দিন কয়েক ধরেই ফাটল দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেই ফাটল বাড়তে থাকে। আর তা থেকে বুধবার সকালে প্রথমে গার্ডওয়ালের একাংশ ধসে পড়ে। কিন্তু তার উপর দিয়েই বিপজ্জনক ভাবে গাড়ি যাতায়াত করছিল। তার পরেই পূর্ব বর্ধমান জেলার মেমারিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তার বেশ কিছুটা অংশ (প্রায় ৫০-৬০ ফুট) ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি যাতায়াত আপাতত বন্ধ রয়েছে। যদিও সার্ভিস রোড দিয়ে গাড়ি যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্যে মাস ছয়েকের মধ্যেই ভেঙে পড়ল ওই অংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande