তীব্র গরমের মাঝে স্বস্তির ইঙ্গিত রাজস্থানে, ১৪ মার্চ ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা
জয়পুর, ১১ মার্চ (হি.স.): রাজস্থানে বাড়তে থাকা তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ১৪ মার্চ একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার ফলে রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে বুধবার পূর্বাভ
তীব্র গরমের মাঝে স্বস্তির ইঙ্গিত রাজস্থানে, ১৪ মার্চ ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা


জয়পুর, ১১ মার্চ (হি.স.): রাজস্থানে বাড়তে থাকা তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ১৪ মার্চ একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার ফলে রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে বুধবার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের ১৯টি জেলায় ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার রাজ্যের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকায় তীব্র রোদের মধ্যে গরমের দাপট বাড়তে দেখা যায়। সীমান্তবর্তী বারমের ও জয়সলমীর জেলায় হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ অনুভূত হয়েছে। এদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় বারমের , যেখানে পারদ ওঠে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া পিলানি (ঝুনঝুনু) ৩৯.২ ডিগ্রি, চিতোরগড়ে ৩৯ ডিগ্রি, চুরুতে ৩৮.৭ ডিগ্রি, যোধপুরে ৩৮.৬ ডিগ্রি এবং জয়সলমীরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে।

জয়পুর–সহ রাজ্যের বিভিন্ন এলাকায়ও তীব্র রোদের প্রভাব দেখা যায়। জয়পুরের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পরিচালক রাধেশ্যাম শর্মা জানান, উত্তর ভারতে সক্রিয় হতে চলা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৪ ও ১৫ মার্চ রাজস্থানের কিছু অংশে বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande