রায়পুরে বায়ুসেনার উইং কমান্ডারের আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ
রায়পুর, ১১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের তেলিবান্ধা এলাকায় ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতের নাম বিপুল যাদব (৩৯)। পুলিশ সূত্রে খবর, তিনি তেলিবান্ধা থানার অধীন বিধায়ক বিশ্রামগৃহের ৭৯ নম্বর বাংলোতে
রায়পুরে বায়ুসেনার উইং কমান্ডারের আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ


রায়পুর, ১১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের তেলিবান্ধা এলাকায় ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতের নাম বিপুল যাদব (৩৯)। পুলিশ সূত্রে খবর, তিনি তেলিবান্ধা থানার অধীন বিধায়ক বিশ্রামগৃহের ৭৯ নম্বর বাংলোতে পরিবার-সহ অস্থায়ীভাবে বসবাস করছিলেন। বুধবার সকালে বাড়ির ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বিপুল যাদব মূলত হরিয়ানার বাসিন্দা ছিলেন এবং ভারতীয় বায়ুসেনায় উইং কমান্ডার পদে কর্মরত ছিলেন। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande