
শ্রীনগর, ১১ মার্চ (হি.স.): বিগত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরের সমতল এলাকায় বৃষ্টি এবং উঁচু পার্বত্য অঞ্চলে মাঝারি তুষারপাত হয়েছে। এর ফলে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমেছে বলে বুধবার জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে , বিগত এক দিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে। বিশেষ করে কিশতওয়ার, গাণ্ডেরবাল, অনন্তনাগ, কুপওয়ারা এবং বান্দিপোরা জেলার উঁচু এলাকায় মাঝারি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৪ মার্চ পর্যন্ত আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১৫ থেকে ২০ মার্চের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উঁচু এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় কৃষকদের ১২ মার্চ পর্যন্ত কৃষিকাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য