বিধানসভা ভোটের আগে খড়গপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, জেলায় পৌঁছেছে একাধিক কোম্পানি
খড়গপুর, ১০ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন শুরু হয়েছে। নির্বাচন ঘোষণার আগেই জেলায় নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর মোট এগারোটি কোম্পানি পৌঁছেছে বলে প্রশাসন সূত্রে
কেন্দ্রীয় বাহিনী


খড়গপুর, ১০ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন শুরু হয়েছে। নির্বাচন ঘোষণার আগেই জেলায় নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর মোট এগারোটি কোম্পানি পৌঁছেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।বুধবার দুপুরে ট্রেনে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা খড়গপুর স্টেশনে পৌঁছান। সেখান থেকে জেলা পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে বাস, ট্রাক এবং পিক-আপ ভ্যানের মাধ্যমে তাঁদের জেলার বিভিন্ন থানায় পাঠানো হয়। নির্বাচনকে সামনে রেখে শহর ও গ্রামাঞ্চলের সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সাতটি কোম্পানি ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এদিন খড়গপুরের নিমপুরা ফাঁড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানি রুট মার্চও করে।রুট মার্চ চলাকালীন জওয়ানরা নিমপুরা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মতামত ও অভিযোগও শোনা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের আগে জেলাজুড়ে নিয়মিত টহল ও রুট মার্চ চলবে। যাতে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande