মুন্ডা উন্নয়ন পর্ষদ গঠন ও মুন্ডারি ভাষার স্বীকৃতির দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি
ঝাড়গ্রাম, ১১ মার্চ (হি.স.): মুন্ডা সম্প্রদায়ের বিভিন্ন দাবি তুলে ধরে ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারত মুন্ডা সমাজ। বুধবার সংগঠনের একটি প্রতিনিধি দল জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর-এর হাতে দাবি পত্র তুলে দেয়। সংগঠনের পক্ষ থেকে জানান
মুন্ডা উন্নয়ন পর্ষদ গঠন ও মুন্ডারি ভাষার স্বীকৃতির দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি


ঝাড়গ্রাম, ১১ মার্চ (হি.স.): মুন্ডা সম্প্রদায়ের বিভিন্ন দাবি তুলে ধরে ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারত মুন্ডা সমাজ। বুধবার সংগঠনের একটি প্রতিনিধি দল জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর-এর হাতে দাবি পত্র তুলে দেয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গে অবিলম্বে “মুন্ডা উন্নয়ন পর্ষদ” গঠন করতে হবে এবং মুন্ডা সম্প্রদায়ের মাতৃভাষা মুন্ডারি ভাষাকে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি মুন্ডারি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করার দাবিও জানানো হয়েছে।

এছাড়াও মুন্ডা অধ্যুষিত জেলাগুলিতে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে “বিরসা ভবন” নির্মাণের দাবি তোলা হয়। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মুন্ডারি ভাষায় পড়াশোনা চালু করা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মুন্ডারি ভাষায় স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স চালুর দাবিও জানানো হয়েছে।

ভারত মুন্ডা সমাজের রাজ্য সাধারণ সম্পাদক নবীনচন্দ্র সিং বলেন, রাজ্য সরকার যেভাবে কুড়মালি ও কুড়ুক ভাষাকে স্বীকৃতি দিয়েছে, সেভাবেই মুন্ডারি ভাষাকেও স্বীকৃতি দেওয়া উচিত।

এ বিষয়ে জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, সংগঠনের পক্ষ থেকে দেওয়া দাবি পত্রটি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande