(আপডেট )কলকাতায় এলেন নতুন রাজ্যপাল রবি, আগামীকাল শপথগ্রহণ
কলকাতা, ১১ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি বুধবার সন্ধ্যায় কলকাতা এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কম
কলকাতায় এলেন নতুন রাজ্যপাল রবি, আগামীকাল শপথগ্রহণ


কলকাতা, ১১ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি বুধবার সন্ধ্যায় কলকাতা এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, বিধাননগরের পুলিশ কমিশনার মুরলী ধর প্রমুখ।

বিমানবন্দর থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি। আগামীকাল তিনি শপথ গ্রহণ করবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। ডঃ সি ভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হবেন আর এন রবি। পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande