পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, জামশেদপুরে রান্নার গ্যাস নিয়ে বাড়ছে উদ্বেগ
পূর্ব সিংভূম, ১১ মার্চ (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান সংঘাতের প্রভাব এবার ঝাড়খণ্ডের জামশেদপুর শহরেও পড়তে শুরু করেছে বলে অভিযোগ উঠছে। শহরের বহু বাসিন্দা রান্নার গ্যাসের বুকিং ও সরবরাহ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। বুধবার জুগস
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, জামশেদপুরে রান্নার গ্যাস নিয়ে বাড়ছে উদ্বেগ


পূর্ব সিংভূম, ১১ মার্চ (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান সংঘাতের প্রভাব এবার ঝাড়খণ্ডের জামশেদপুর শহরেও পড়তে শুরু করেছে বলে অভিযোগ উঠছে। শহরের বহু বাসিন্দা রান্নার গ্যাসের বুকিং ও সরবরাহ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

বুধবার জুগসালাই এলাকার কাবরা গ্যাস এজেন্সিতে গ্যাস বুকিং ও সিলিন্ডারের খোঁজ নিতে বিপুল সংখ্যক গ্রাহক ভিড় করেন। অনেকেই জানান, গত তিন-চার দিন ধরে অনলাইনে বুকিং করার চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে সরাসরি এজেন্সিতে যেতে হয়েছে।

কিছু গ্রাহকের অভিযোগ, বুকিং না হওয়ায় সময়মতো সিলিন্ডার পাচ্ছেন না। পাশাপাশি বাজারে গ্যাস সিলিন্ডারের কালোবাজারিও শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় এক হাজার টাকার গৃহস্থালির গ্যাস সিলিন্ডার কিছু জায়গায় ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন কয়েকজন ক্রেতা।

তবে কাবরা গ্যাস এজেন্সির কর্তৃপক্ষ গ্যাসের ঘাটতির অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সব গ্রাহককেই সিলিন্ডার দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে অনেকেই অতিরিক্ত গ্যাস বুক করার চেষ্টা করায় ডেলিভারিতে কিছুটা দেরি হচ্ছে বলে তারা জানিয়েছেন।

এজেন্সির দাবি, কিছু সময়ের জন্য অনলাইন বুকিং ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে গ্রাহকদের অসুবিধা হয়েছে। বর্তমানে সেই সমস্যা মিটে গিয়েছে এবং বুকিং প্রক্রিয়া আবার স্বাভাবিক হয়েছে। তবুও শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande