বিধানসভা ভোটের আগে বেলিয়াবেড়ায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের রুট মার্চ
ঝাড়গ্রাম, ১০ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল জেলা পুলিশ প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বুধবার কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ
ঝাড়গ্রাম


ঝাড়গ্রাম, ১০ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল জেলা পুলিশ প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বুধবার কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে একটি রুট মার্চ অনুষ্ঠিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলিয়াবেড়া থানা এলাকার একাধিক স্পর্শকাতর গ্রামে রুট মার্চ করা হয়। গোহালমারা, বাগুয়াশোল, রাইপাল, রামগড় সহ বিভিন্ন এলাকায় পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পদযাত্রা করেন। রুট মার্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক এবং বেলিয়াবেড়া ব্লকের বিডিও রাহুল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।রুট মার্চ চলাকালীন পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। কোথাও কোনো ধরনের উত্তেজনা বা সমস্যার সম্ভাবনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গুজবে কান না দেওয়ার জন্য সচেতন করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল ও রুট মার্চ চালানো হচ্ছে। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande