হিংসা জর্জরিত মেঘালয়ের গারোপাহাড় : স্থগিত ১০ এপ্রিল অনুষ্ঠেয় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন
১৩ মার্চ মধ্য রাত পর্যন্ত বেড়েছে কারফিউ-এর সময়সীমা শিলং, ১১ মাৰ্চ (হি.স.) : সহিংসতার জেরে আগামী ১০ এপ্রিল অনুষ্ঠেয় ‘গারোপাহাড় স্বশাসিত জেলা পরিষদ’ (গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সংক্ষেপে জিএইচএডিসি)-এর নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ন
গারোপাহাড় স্বশাসিত জেলা পরিষদ (ফাইল ফটো)


১৩ মার্চ মধ্য রাত পর্যন্ত বেড়েছে কারফিউ-এর সময়সীমা

শিলং, ১১ মাৰ্চ (হি.স.) : সহিংসতার জেরে আগামী ১০ এপ্রিল অনুষ্ঠেয় ‘গারোপাহাড় স্বশাসিত জেলা পরিষদ’ (গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সংক্ষেপে জিএইচএডিসি)-এর নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। গতকাল সহিংস ঘটনায় দুজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বলেন, ‘গারোপাহাড় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের যে অসুবিধা হচ্ছে তা পর্যালোচনা ও বিবেচনা করে মেঘালয় সরকার ‘গারোপাহাড় স্বশাসিত জেলা পরিষদ’-এর নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক জানান, পশ্চিম গারোপাহাড় জেলার পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে। জেলা প্রশাসন আগামী ১৩ মার্চ মধ্যরাত পর্যন্ত কারফিউ বাড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande