ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের প্রতিবাদ, রাস্তা অবরোধ মির্জাপুরে
বীরভূম, ১১ মার্চ (হি.স.) : ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। বুধবার ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় মির্জাপুর বাস স্ট্যান্ডের কাছে। স্থানীয়
ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের প্রতিবাদ, রাস্তা অবরোধ মির্জাপুরে


বীরভূম, ১১ মার্চ (হি.স.) : ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। বুধবার ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় মির্জাপুর বাস স্ট্যান্ডের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মির্জাপুর এলাকার বাসিন্দা মঙ্গলা বাসকে নামে এক যুবক রায়পুর হয়ে কাকুটিয়া যাচ্ছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে ওই যুবকের। স্থানীয় জনজাতি সম্প্রদায়ের মানুষদের প্রশ্ন, কেন এ ভাবে ছেলেধরা সন্দেহে ওই যুবককে মারধর করা হল। দোষীদের গ্রেফতারের দাবিতে মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তায় বসে অবরোধ করেন জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ পৌঁছয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande