
শ্রীভূমি (অসম), ১১ মাৰ্চ (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আগামী শনিবার (১৪ মাৰ্চ) জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে।
শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারবিভাগীয় আদালত প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে লোক আদালত। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপস মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা অনুষ্ঠেয় লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
বিচারাধীন আপস মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অনুষ্ঠেয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিবাদের নিষ্পত্তি করা হয়। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস