অসমে এসটিএফ-এর অভিযানে গ্ৰেফতার দুই জিহাদি
গুয়াহাটি, ১১ মাৰ্চ (হি.স.) : ‘অপারেশন প্রত্যাঘাত’-এর বলে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পরিচালিত অভিযানে নিম্ন অসমের বরপেটা জেলায় মৌলবাদী গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে দুই জিহাদিকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে আ
এসটিএফ-এর অভিযানে গ্ৰেফতার জিহাদি_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১১ মাৰ্চ (হি.স.) : ‘অপারেশন প্রত্যাঘাত’-এর বলে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পরিচালিত অভিযানে নিম্ন অসমের বরপেটা জেলায় মৌলবাদী গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে দুই জিহাদিকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে আজ বুধবার এ খবর দিয়ে জানানো হয়েছে, ‘নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সরভোগ থানা এলাকায় অভিযান চালায় এসটিএফ। ওই অভিযানে বরপেটা জেলা ও স্থানীয় থানার পুলিশ এসটিএফ-কে সহায়তা করেছে।’

সূত্ৰটি জানিয়েছে, ‘জিজ্ঞাসাবাদ করতে সরভোগ থেকে তাদের গুয়াহাটির রূপনগরে অবস্থিত এসটিএফ-এর সদর দফতরে নিয়ে আসা হয়েছে।’ তবে এখনই ধৃত দুই সন্দহভাজন জিহাদির নামধাম জানাতে অপারগতার কথা জানিয়েছে পুলিশের আধিকারিক সূত্রটি।

আধিকারিক সূত্রটি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা আইসিস সমর্থিত জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ, ‘নবীন বাংলা’ নামের বংলাদেশের মৌলবাদী ইসলামিক সন্ত্রাসী সংগঠন এবং আল-কায়েদার সহযোগী সংগঠন আনসার-উল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সঙ্গে যোগাযোগ রাখছিল বলে এখন পর্যন্ত কিছু প্রামাণিক তথ্য পাওয়া গেছে। এই দুজন কেবল বাংলাদেশ নয়, পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও যোগাযোগ রাখত।

সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বর পর্যন্ত প্রায় ২০ এবং ডিসেম্বর (২০২৫ সাল) মাসে আসাম পুলিশের এসটিএফ অসম থেকে ১০ এবং ত্রিপুরা থেকে একজন সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছিল। এরা বাংলাদেশে অবস্থিত হ্যান্ডলারদের নির্দেশে কাজ করছিল এবং ইন্ডিয়ান মুজাহিদিন কে নামের একটি নবগঠিত সংগঠনের অংশ ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বাংলাদেশ ও পাকিস্তান-ভিত্তিক মৌলবাদী সংগঠনের কষা ছকে উত্তর-পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande