আগরতলা পুর নিগমে সদর জেলা কংগ্রেসের ডেপুটেশন, শহরে মিছিল
আগরতলা, ১১ মার্চ (হি.স.) : বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে আগরতলা পুর নিগমের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সদর জেলা কংগ্রেস। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার শহরে একটি মিছিলও করা হয়। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু
সদর জেলা কংগ্রেসের ডেপুটেশন


আগরতলা, ১১ মার্চ (হি.স.) : বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে আগরতলা পুর নিগমের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সদর জেলা কংগ্রেস। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার শহরে একটি মিছিলও করা হয়।

এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। সেখানে এক সংক্ষিপ্ত জমায়েতের আয়োজন করা হয়। জমায়েতে প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা বক্তব্য রাখেন।

জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আগরতলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আগরতলা এখন জাতীয় পর্যায়ে নেশার হাব হিসেবে পরিচিতি পাচ্ছে। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও উল্লেখ করেছেন যে উত্তর-পূর্বাঞ্চল আন্তর্জাতিক মাদক বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছে এবং তার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আগরতলা।

ডেপুটেশন প্রদানের সময় সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল আগরতলা পুর নিগম থেকে লুট হয়ে যাওয়া ১৬ কোটি টাকা উদ্ধার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, পুর নিগমের বিভিন্ন দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ এবং নগরবাসীকে নানাবিধ দুর্ভোগ থেকে মুক্তি দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। কংগ্রেস নেতারা দাবি করেন, শহরের নাগরিক পরিষেবা উন্নত করতে এবং পুর প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande