বাণিজ্যিক গ্যাসের দাম দ্বিগুণ, জ্বালানির অভাবে বসিরহাটে অটো সংকট : চিন্তায় হাজারো পরিবার
বসিরহাট, ১০ মার্চ (হি. স.) : বাণিজ্যিক গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জোগান কমে যাওয়ায় উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় অটো পরিবহন ব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় তিন হাজার এলপিজি চা
এলপিজি গ্যাস


বসিরহাট, ১০ মার্চ (হি. স.) : বাণিজ্যিক গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জোগান কমে যাওয়ায় উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় অটো পরিবহন ব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় তিন হাজার এলপিজি চালিত অটোরিকশা এই সমস্যায় কার্যত বিপর্যস্ত। জ্বালানির অভাবে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই থেকে আড়াই হাজার অটো রাস্তায় নামেনি বলে জানিয়েছেন চালকরা।বুধবার অটোচালকরা দাবি করেন, আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল কেজি প্রতি ৭২ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০ টাকায়। কিন্তু যাত্রীভাড়া একই থাকায় চালকদের আয় মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় সমস্যার মাত্রা আরও বেড়েছে। চালকদের অভিযোগ, এই সুযোগে কিছু অসাধু দালাল গ্যাস মজুত করে তিনগুণ দামে বিক্রি করে কালোবাজারি করছে। ফলে সাধারণ অটোচালকদের পক্ষে গ্যাস সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রী ও চালকদের মধ্যে বচসা ও অশান্তির ঘটনাও ঘটছে।গ্যাস অফিসের কর্মী বিনয় সরকার জানান, কারখানায় গ্যাস লোডিং কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জোগান স্বাভাবিক না হলে বসিরহাট মহকুমায় এলপিজি অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande