
পূর্ব বর্ধমান, ১১ মার্চ (হি.স.): গাড়ি দুর্ঘটনায় আহত হলেন ৬ যাত্রী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের গলসির বেলগ্রামে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। জানা গেছে, আহতরা হলেন অন্ডালের দিকনলা গ্রামের বাসিন্দা সূচাঁদ মণ্ডল, সুরজিৎ কুন্ডু, অজয় কুন্ডু, স্বপ্না কুন্ডু, চম্পা রায় ও ভাদুর গ্রামের বাসিন্দা রিঙ্কু মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি চলন্ত গাড়ির পিছনে ধাক্কা মারে। গলসি থানার পুলিশ সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ