
কলকাতা, ১২ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও কালোবাজারির প্রতিবাদে সিলিন্ডার নিয়ে বৃহস্পতিবার হাতিবাগান মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে এবং কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ভুলের জন্য সাধারণ মানুষকে মাসুল দিতে হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। সর্বত্রই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। এ দিন গ্যাসের সিলিন্ডার ও প্ল্যাকার্ড নিয়ে হাতিবাগান মোড়ে অবরোধ করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভে ছিলেন রাজ্য ও জেলা স্তরের নেতা নেত্রীরা। পরে প্রদেশ কংগ্রেস দফতর থেকে প্রতিবাদ মিছিল হয় মৌলালি পর্যন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ