ফারুক আবদুল্লাহর উপরে হামলা নিয়ে সংসদে সরব খাড়গে
নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর উপরে হামলা নিয়ে সরব হয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার তিনি রাজ্যসভায় মন্তব্য করেন, ফার
মল্লিকার্জুন খাড়গে


নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর উপরে হামলা নিয়ে সরব হয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার তিনি রাজ্যসভায় মন্তব্য করেন, ফারুক আবদুল্লাহর উপরে জম্মু ও কাশ্মীরে যে আক্রমণ করা হয়েছে, তাতে নিরাপত্তা বিপন্ন হয়েছে।

তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ফারুক আবদুল্লাহর উপর হামলা হয়েছে এবং তাঁর নিরাপত্তা হুমকির মুখে। প্রশ্ন তোলেন, আজ সেখানে কেন এমন পরিবেশ তৈরি হয়েছে? উদ্বেগ প্রকাশ করে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তাঁর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যারাতে জম্মুতে একটি বিয়েবাড়িতে ফারুককে একেবারে সামনে থেকে গুলি করে খুনের চেষ্টা করে কমল সিং নামে এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ফারুক। সঙ্গে সঙ্গেই ধরা পড়ে অভিযুক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande