বৃহস্পতিবারও ধাক্কা বহাল শেয়ার বাজারে, নামছে টাকার দামও
মুম্বই, ১২ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের আবহে ধাক্কা বহাল শেয়ার বাজারে। বৃহস্পতিবার লেনদেন শুরু হতেই ফের তলিয়ে যায় সূচক। সেনসেক্স নামে প্রায় ১০০০ পয়েন্ট। ৭৬ হাজারের নীচে দেখা যায় সূচকটিকে। একই ভাবে ২৩,৬০০-র নীচে নেমে গিয়েছিল নিফটি
শেয়ার বাজার


মুম্বই, ১২ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের আবহে ধাক্কা বহাল শেয়ার বাজারে। বৃহস্পতিবার লেনদেন শুরু হতেই ফের তলিয়ে যায় সূচক। সেনসেক্স নামে প্রায় ১০০০ পয়েন্ট। ৭৬ হাজারের নীচে দেখা যায় সূচকটিকে। একই ভাবে ২৩,৬০০-র নীচে নেমে গিয়েছিল নিফটিও। পরে অবশ্য দুই সূচকই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সকাল ১১টা নাগাদ সেনসেক্স রয়েছে বুধবারের তুলনায় ৬১৫ পয়েন্ট নীচে। নিফটির পতন প্রায় ১৯৩ পয়েন্ট। পাশাপাশি, ডলারের সাপেক্ষে আবারও নামছে টাকার দর। সকালের দিকে প্রতি ডলার দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৯২.৩২ টাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande