
নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ধ্বনি ভোটে বুধবারই খারিজ হয়ে গিয়েছে ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। এরপর বৃহস্পতিবার লোকসভায় ফিরলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এদিনও বিভিন্ন ইস্যুতে লোকসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের জেরে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।
বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাব বুধবার খারিজ হওয়ার পর বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লা আবারও অধ্যক্ষের আসনে বসেন। তিনি বলেন, দুই দিনের আলোচনায় আমি আমার মতামতও উপস্থাপন করব। দুপুর পর্যন্ত লোকসভা মুলতবি রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ