আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার
কলকাতা, ১২ মার্চ (হি.স.): নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার। ঘটনায় উত্তেজনা ছড়ায় সল্টলেকের বিকাশ ভবন চত্বরে। বৃহস্পতিবার চাকরির দাবিতে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন আপার প্রা
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার


কলকাতা, ১২ মার্চ (হি.স.): নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার।

ঘটনায় উত্তেজনা ছড়ায় সল্টলেকের বিকাশ ভবন চত্বরে। বৃহস্পতিবার চাকরির দাবিতে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তবে, মিছিল আটকাতেই সল্টলেকে তাঁরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগপত্র তুলে দিতে হবে। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তাঁরা।

আপার প্রাইমারি নিয়োগে বাকি থাকা ১২৪১ জনকে সুপারিশপত্র দেওয়া শুরু করতে হবে ৩০ মার্চ থেকে। এই দাবিতেই বৃহস্পতিবার বিকাশ ভবনের কাছে বিক্ষোভ দেখান আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, কলকাতা হাই কোর্ট ৩০ মার্চের মধ্যে সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিলেও সে ব্যাপারে বিকাশ ভবন কোনও পদক্ষেপ করছে না। এ দিন তাঁরা সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতে থাকেন। বিক্ষোভকারীদের জলসম্পদ ভবনের সামনে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। তাঁদের দাবি, প্রতিনিধিদলকে বিকাশ ভবনের কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande