গুয়াহাটি সহ অসমের ১৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, ১৫ জেলায় জারি হলুদ সতর্কতা
গুয়াহাটি, ১২ মাৰ্চ (হি.স.) : অপেক্ষার যবনিকা ঘটিয়ে অসমের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে গুয়াহাটি সহ রাজ্যের ১৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির আবহাওয়া দফতর। এছাড়া ১৫টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গুয়া
বৃষ্টিপাতের পূর্বাভাস_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১২ মাৰ্চ (হি.স.) : অপেক্ষার যবনিকা ঘটিয়ে অসমের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে গুয়াহাটি সহ রাজ্যের ১৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির আবহাওয়া দফতর। এছাড়া ১৫টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আবহাওয়া বিজ্ঞানকেন্দ্র পূর্বাভাস দিয়ে জানিয়েছে, কামরূপ (মেট্রো) জেলা সহ রাজ্যের ১৫টি জেলায় আজ হলুদ সতর্কতা (ইয়েলো অ্যালার্ট) জারি করা হয়েছে। পাশাপাশি ১৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরর সম্ভাবনা রয়েছে।

যে সব জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলো যথাক্রমে গোয়ালপাড়া, বরপেটা, বজালি, নলবাড়ি, কামরূপ (গ্রামীণ), কামরূপ (মেট্রো), বিশ্বনাথ, কারবি আংলং, ডিমা হাসাও, লখিমপুর, মাজুলি, যোরহাট, শিবসাগর, চড়াইদেও এবং ডিব্রুগড় জেলা।

এছাড়া কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও, বরপেটা, বজালি, নলবাড়ি, তামুলপুর, কামরূপ (গ্রামীণ), কামরূপ (মেট্ৰো), দরং, মরিগাঁও, নগাঁও, কারবি আংলং, পশ্চিম কারবি আংলং, লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও এবং তিনসুকিয়া, দক্ষিণ শালমারা, ধুবড়ি, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বাকসা, ওদালগুড়ি, শোণিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট, মাজুলি এবং শিবসাগর জেলার কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande