শিবকাশীতে আতসবাজি কারখানায় বিস্ফোরণ, হতাহতের খবর নেই
শিবকাশী, ১৩ মার্চ (হি.স.): তামিলনাড়ুর শিবকাশীতে আতসবাজি কারখানায় বিস্ফোরণ। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তামিলনাড়ুর শিবকাশীর সামিনাথম এলাকায় অবস্থিত শ্রী কালিশ্বরী ফায়ারওয়ার্কস প্রাইভেট লিমিটেড কারখানার কেমিক্যাল মিক্সিং রুমে বৃহস্পতিবা
শিবকাশীতে আতসবাজি কারখানায় বিস্ফোরণ, হতাহতের খবর নেই


শিবকাশী, ১৩ মার্চ (হি.স.): তামিলনাড়ুর শিবকাশীতে আতসবাজি কারখানায় বিস্ফোরণ। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তামিলনাড়ুর শিবকাশীর সামিনাথম এলাকায় অবস্থিত শ্রী কালিশ্বরী ফায়ারওয়ার্কস প্রাইভেট লিমিটেড কারখানার কেমিক্যাল মিক্সিং রুমে বৃহস্পতিবার রাতে প্রায় রাত ৯.৩০ মিনিট নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শিবকাশী ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে সেটিকে কারখানার আশপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়া থেকে রুখে দেন বলে জানিয়েছে ফায়ার রেসকিউ বিভাগ। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande