সিলিন্ডার ঘাটতির প্রসঙ্গ তুলে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ
নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের জোগানের সঙ্কটের অভিযোগ তুলে শুক্রবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের সাংসদেরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দল একযোগে এই ইস্যুতে সরব হন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। কে
সিলিন্ডার ঘাটতির প্রসঙ্গ তুলে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ


নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের জোগানের সঙ্কটের অভিযোগ তুলে শুক্রবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের সাংসদেরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দল একযোগে এই ইস্যুতে সরব হন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, তাঁরা বাস্তবে বাস করছে না। তাঁরা স্বপ্নের জগতে বাস করছেন। জাতীয় রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি মানুষ কতটা কষ্ট পাচ্ছে। এই বাস্তবতা তাঁদের প্রভাবিত করছে না, কারণ তাঁরা সাধারণ মানুষের সঙ্গে নয়, বরং একটি ভিন্ন জগতে বাস করছে।

কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, যদি প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, আতঙ্ক অযৌক্তিক, তাহলে তাঁকে তা নিশ্চিত করতে হবে। কংগ্রেস সাংসদ মনোজ কুমার বলেছেন, এলপিজির দাম বৃদ্ধির জন্য কে দায়ী, বিরোধী দল না সরকার? দেশ দেখছে এবং আপনি তাদের বিভ্রান্ত করতে পারবেন না। এদিকে, বিরোধীদের এই বিক্ষোভের প্রেক্ষিতে বিজেপি সাংসদ ভোলা সিং বলেন, আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি পর্যালোচনা করছেন, যাতে দেশের জনগণ সিলিন্ডারের কোনও ঘাটতির সম্মুখীন না হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande