প্রয়াত এআইএফএফের প্রাক্তন সাধারণ সম্পাদক কুশল দাস
নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রাক্তন সাধারণ সম্পাদক কুশল দাস শুক্রবার ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ভারতীয় ফুটবল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্
প্রাক্তন এআইএফএফ সাধারণ সম্পাদক কুশল দাস মারা গেলেন


নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রাক্তন সাধারণ সম্পাদক কুশল দাস শুক্রবার ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ভারতীয় ফুটবল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ১২ বছর এআইএফএফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কুশল দাস। তাঁর সময়ে ভারতীয় ফুটবলে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কুশল দাস কর্মজীবনের শুরুতে পিডব্লিউসি, জিএসকে এবং শেল-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। পরে তিনি আইএমজি-র প্রধান আর্থিক আধিকারিক হিসেবে ক্রীড়া জগতে যুক্ত হন। এছাড়াও দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান আর্থিক আধিকারিক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এআইএফএফে থাকার সময় তিনি ২০১৭ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন, একই বছরে ভারতীয় মহিলা ফুটবল লিগ চালু করা এবং ২০২২ সালে এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের তদারকি করেন। তাঁর অবদান ভারতীয় ফুটবল প্রশাসনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande