
কলকাতা, ১৩ মার্চ (হি. স.) : কলকাতার ঐতিহ্যবাহী রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে ৪৬তম পিএসপিবি ইন্টার - ইউনিট গলফ টুর্নামেন্ট ২০২৫–২৬ সম্পন্ন হল। ওই প্রতিযোগিতার আয়োজক ছিল গেইল (ইন্ডিয়া ) লিমিটেড। পেট্রোলিয়াম সেক্টরের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিত্বকারী গল্ফাররা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এদিন সমাপ্তি পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্কর, জোনাল সিজিএম (কলকাতা); সাবিনা চৌধুরী, সদস্য সচিব, পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি); এবং সুনীল কুমার মীনা, প্রধান মহাপ্রবন্ধক (এইচআর), গেইল। সফলদের হাতেই ব্যক্তিগত ও দলগত বিভাগের বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্যক্তিগত বিভাগে উজ্জ্বল পারফরম্যান্স করে ‘বেস্ট গলফার অফ দ্য টুর্নামেন্ট’ খেতাব জেতেন গুঁতাস কাউর সান্ধু, যিনি প্রতিনিধিত্ব করেন অয়েল ইন্ডিয়া লিমিটেড -কে। টিম চ্যাম্পিয়নশিপ (নেট) বিভাগে রানার্স আপ হয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দল, আর চ্যাম্পিয়ন হয় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড । দলগতভাবে টিম চ্যাম্পিয়নশিপ (গ্রস) বিভাগে দ্বিতীয় রানার্স আপ হয়েছে ওআইএল–বি এবং যথাক্রমে রানার্স আপ গেইল এবং ওআইএল-এ চ্যাম্পিয়ন হয়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত