
হাপুর, ১৩ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের সঙ্কট নেই দেশে, অযথা আতঙ্কের মধ্যে রয়েছেন দেশবাসী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের হাপুরে একটি বাড়ি থেকে ৩২টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করলো পুলিশ। এর মধ্যে ১৮টি গ্যাস ভর্তি সিলিন্ডার। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হাপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৮টি ভর্তি সিলিন্ডার-সহ ৩২টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।
জেলা সরবরাহ আধিকারিক সীমা বালিয়ান বলেন, জেলা প্রশাসক প্রতিটি তালুকায় দল গঠন করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত রাতে, রাত ৯টা নাগাদ একটি ঘটনা প্রকাশ্যে আসে, যেখানে একজন ব্যক্তি নিজ বাসভবনে ১৮টি ভর্তি সিলিন্ডার এবং ১৪টি খালি সিলিন্ডার রেখেছিলেন। বিভাগ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং সমস্ত সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, হাপুরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সিলিন্ডার, পেট্রোল এবং ডিজেল পাওয়া যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ