দেশবাসীকে বিভ্রান্ত করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে : গিরিরাজ সিং
নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ সিং বলেন, দেশবাসীকে বিভ্রান্ত করা রাহুল গান্ধীর
গিরিরাজ সিং


নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ সিং বলেন, দেশবাসীকে বিভ্রান্ত করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং বলেন, দেশে বিভ্রান্তি ছড়ানো ও বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তোলা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে। মকর দ্বারে চা পান করে, দেশকে উল্টোপাল্টা বলেন, তিনি কোভিডের সময়ও দেশে বিভ্রান্তি ছড়িয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande