
পানিপত, ১৩ মার্চ (হি.স.): ইরানে যৌথ হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। এই সংঘাতে অশান্ত পশ্চিম এশিয়া। প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই যুদ্ধ যত শীঘ্রই সম্ভব শেষ হওয়া উচিত বলে অভিমত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র। আরএসএস-এর সাহসরকার্যবাহ মুকুন্দ সিআর বলেন, ভারত সরকার যে অবস্থান নিয়েছে, তা সঙ্ঘেরও অবস্থান। এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হওয়া উচিত এবং এর একটি সমাধান হওয়া উচিত।
তিনি আরও বলেন, গতকালই প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। সঙ্ঘ সাধারণত সমস্ত আন্তর্জাতিক বিষয়ে বিবৃতি দেয় না। তবে, সেখানকার স্থানীয় সমাজের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের স্বার্থরক্ষার কথা মাথায় রেখে, আমরা সর্বদা সর্বোত্তম প্রত্যাশা করি। এখনও, আমরা আমাদের হিন্দু সংগঠন এবং সেখানকার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখি। উল্লেখ্য, হরিয়ানার পানিপতের সমলখায় শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক। বৈঠকের প্রথম দিনে সংঘাত নিয়ে বক্তব্য রাখলেন আরএসএস-এর সাহসরকার্যবাহ মুকুন্দ সিআর।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ